টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ছন্দে থাকা ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। দুই ওপেনার গড়েন শত রানের উদ্বোধনী জুটি। দু'জেই তুলে নেন ব্যক্তিগত ফিফটি। দলীয় ১২৯ রানে ব্যক্তিগত ৬৮ রান করে আউট হন সেফালি ভার্মা আর স্মৃতি মান্দানা করেন ৫৯ রান।
এছাড়া বড় ইনিংস খেলতে পারেননি অন্য কোন ব্যাটাররা। বল হাতে শ্রীলঙ্কার হয়ে একটা করে উইকেট নিয়েছেন মিতালি, ছামুদি প্রাবোদা, এবং অধিনায়ক চামারি আথাপাত্তু।
নির্ধারিত ২০ ওভার শেষে ১৮৩ রানের বড় স্কোর গড়ে ভারত। জবাবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। দলীয় ৪ রানে ফিরে যান ওপেনার দুলানি।
দ্বিতীয় উইকেটে ৫৮ রানের পার্টনারশিপ হলেও দশম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে আবরো ব্যাটিং বিপর্যয়ে ফেলে দেন দিপ্তি শর্মা। এরপর আর কেউই ইকেটে থিতু হতে পারেন নি । ২০ ওভারে ১১১ রানের থামে লঙ্কানদের ইনিংস।





