মোদির নৈশভোজে অংশ নেননি শি জিনপিং, কারণ কী?

শি জিনপিং ও নরেন্দ্র মোদি
শি জিনপিং ও নরেন্দ্র মোদি | ছবি: সংগৃহীত
0

ব্রিকস সম্মেলন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া রাজকীয় নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত শনিবার ব্রিকস সদস্য ও অংশীদার দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মানে এই ভোজসভার আয়োজন করা হয়েছিল।

সম্মেলনে দিনের কর্মসূচি শেষে আগেই নিজ দেশে ফিরে যাওয়ায় নৈশভোজের টেবিলে অনুপস্থিত ছিলেন আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদও।

তবে শনিবার সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করা শি জিনপিং কেন এই নৈশভোজে উপস্থিত হননি, তার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। একটি সূত্র জানিয়েছে, শি জিনপিং বিশ্রামের জন্য তার হোটেলেই ফিরে গিয়েছিলেন।

এই নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্যান্য ব্রিকস নেতারা সশরীরে উপস্থিত ছিলেন।

গত ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এই ব্রিকস সম্মেলন আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। ভারত আয়োজিত এই সম্মেলনে ১১টি সদস্য দেশ এবং ১০টি অংশীদার দেশের শীর্ষ নেতার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

ইএ