
হোয়াইট হাউসে সাংবাদিকদের নৈশভোজে বিদ্রূপ-কৌতুক, উপহাসের শিকার ট্রাম্প
হোয়াইট হাউজ সংবাদদাতাদের নৈশভোজে গণমাধ্যমের সততা নিয়ে বিদ্রূপ-কৌতুক করে উপহাসের শিকার হয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। রসিকতা করে পরিস্থিতি সামাল দিতে গিয়ে দাবি করেছেন, চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। বিপরীতে, ট্রাম্পের সঙ্গে যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সম্পর্ক নিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কৃত করা হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদকদের। এরআগে, গেলো এপ্রিলে বন্দুক হামলার জেরে বাতিল হয়ে যায় এ নৈশভোজ।

ইতিবাচক পরিবেশে দুই দেশের আলোচনা চলছে: আল জাজিরা
ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হওয়া সরাসরি আলোচনা প্রায় দুই ঘণ্টা চলার পর নৈশভোজের বিরতি দেওয়া হয়েছে। নৈশভোজ শেষে আবার এ আলোচনা শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে প্রধান উপদেষ্টার নৈশভোজের আয়োজন
ভুটানের সফররত প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে রাজধানীর একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নৈশভোজের আয়োজন করেন। ভুটানের প্রধানমন্ত্রী তোবগে শনিবার (২২ নভেম্বর) সকালে দুইদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেন। নৈশভোজে প্রধান উপদেষ্টা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

বাফুফেতে নারী ফুটবলারদের ঈদ উদযাপন; খোঁজ নেয়নি ফেডারেশন কর্তারা
দেশে থেকেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার সুযোগ পাননি বাংলাদেশ দলের নারী ফুটবলাররা। এমনকি খোঁজ নেয়নি ফুটবল ফেডারেশন কর্তারাও। দেরি হলেও নৈশভোজের আমন্ত্রণে সেই কষ্ট কিছুটা লাঘব করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। নারীদের আশা, এই ত্যাগের ফল এশিয়ান কাপের মূলপর্বে খেলেই পাবেন তারা।

অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী নৈশভোজে প্রধানমন্ত্রীর যোগদান
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আয়োজিত বাজেট পরবর্তী নৈশভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার, ৩০ জুন) প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছলে অর্থমন্ত্রী তাকে স্বাগত জানান।

ডোনাল্ড লু-সালমান এফ রহমান বৈঠকে যেসব বিষয় উঠে এলো
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আবারও নিজেদের অবস্থান জানালেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ (মঙ্গলবার, ১৪ মে) সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে অংশ নিয়ে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেন। আলোচনায় রোহিঙ্গা ইস্যু, র্যাবের ওপর দেয়া স্যাংশন, জাতীয় নির্বাচন ও জলবায়ু পরিবর্তনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে ডোনাল্ড লু
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ (মঙ্গলবার, ১৪ মে) রাত সোয়া ৮টায় সালমান এফ রহমানের বাসভবনে পৌঁছায় তার গাড়িবহর।