এতে আসাদুল হক নামের ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ করছে বলে জানা গেছে। আজ বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।





