গতকাল (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর সমকাল ব্যুরো অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সন্ধ্যায় অফিসে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান ব্যুরো প্রধান সুমন চৌধুরী। এসময় দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে পুলিশে খবর দেন তিনি।
পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে কয়েকটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন তারা। পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের বর্তমান কার্যকরী কমিটির সদস্য ছিলেন।
পুলক চ্যাটার্জি দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর সাবেক প্রধান ছিলেন। ২০২৩ সালে তাকে ব্যুরো প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। তিনি সাবেক কর্মস্থলে যাতায়াত করতেন এবং বিভিন্ন সময় পত্রিকা পড়তে ওই কার্যালয়ে যেতেন বলে জানা যায়।





