পুলিশ জানায়, নিহত রাব্বীর বুকের বামপাশে ছুরিকাঘাতের কাটা জখম ছিলো। তিনি কুমিল্লার মুরাদনগর নেওয়াগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী গোবিন্দপুর আল-মদিনা গলিতে থাকতেন।
আরও পড়ুন:
পুলিশের ধারনা, কে বা কারা তাকে ছুরিকাঘাতে আহত করে, সে রক্তাক্ত অবস্থা দৌড়ে পালাতে গিয়ে রাস্তায় পরে অতিরিক্ত রক্তখনন হয়। ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই অতনু দে প্রেম জানান, মো. রাব্বীর বুকের বামপাশে ছুরিকাঘাতের জখম ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।




