আজ (বৃহস্পতিবার, ১০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে বিএমইটির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে এজেন্সিটির বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মালয়েশিয়াগামী সাধারণ কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে জমা নেয়া তিন বাক্স পাসপোর্ট জব্দ করে বিএমইটির জিম্মায় নেয়া হয়।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘বিদেশগামী কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষা সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অসাধু রিক্রুটিং এজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেয়া হবে না।’
তিনি বলেন, ‘নিয়ম অমান্য করে প্রবাসীদের জিম্মি করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।’
জব্দকৃত পাসপোর্টগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়ার কার্যক্রম চলছে।
একইসঙ্গে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।





