চ্যাম্পিয়ন্স লিগ: রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে বায়ার্ন-ম্যানইউ

রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড
রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) মাঠে নামছে ইউরোপের দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রথম ম্যাচে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় নরওয়ের বোদো গ্লিম্টের মুখোমুখি হবে বায়ার্ন। ভিনসেন্ট কোম্পানির দল মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে আছে। হ্যারি কেইন, মাইকেল অলিসে ও লুইস দিয়াজদের নিয়ে আক্রমণভাগে বড় পার্থক্য গড়ে দিতে পারে বাভারিয়ানরা।

আরও পড়ুন:

তবে ১৮ ম্যাচ ধরে অপরাজিত থাকা বোদো গ্লিম্টও আত্মবিশ্বাসী। তারপরও ঘরের মাঠে বায়ার্নই স্পষ্ট ফেভারিট। অন্যদিকে, ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগের অভিষেককারী সাবাহ এফকে।

এভারটনের বিপক্ষে শেষ মুহূর্তে পয়েন্ট হারানোর পর জয় দিয়ে ইউরোপীয় অভিযান শুরু করতে চাইবে রেড ডেভিলরা। শেশকো, রাশফোর্ড, এমবিউমো ও ব্রুনো ফার্নান্দেসের আক্রমণ সামলানো সাবাহর জন্য কঠিন পরীক্ষা হতে যাচ্ছে।

এসএইচ