ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র‍্যাবের অভিযান; ভারতীয় ১০ টন জিরাসহ আটক ৩

বিজিবি হেফাজতে জিরাসহ আটক ৩ জন
বিজিবি হেফাজতে জিরাসহ আটক ৩ জন | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ভারতীয় ১০ টন জিরাসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিজিবির ২৫ ব্যাটালিয়ন ও র‍্যাব এ অভিযান পরিচালনা করে। পরে দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

আটকরা হলেন— ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান। তাদের বাড়ি সিলেট ও রাজশাহী জেলায়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে সরাইলের শাহবাজপুর এলাকায় বিজিবি এবং র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় ১০ হাজার ২০ কেজি জিরা পাওয়া যায়।

আরও পড়ুন:

এসময় ট্রাকে থাকা ব্যক্তিদের জিরার বৈধ কাগজপত্র উপস্থাপন করার জন্য বলা হলে তারা সেটি করতে না পারায় জিরাগুলো জব্দ করে তাদেরকে আটক করা হয়।

এসএইচ