যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল তিনটায় জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভা। 'আস্থা পুনর্বহাল, রূপান্তর ব্যবস্থাপনা: একটি জাতিসংঘ যা সবার জন্য কাজ করে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী ভাষণ দেন সভাপতি ড. খলিলুর রহমান। বিশ্বজুড়ে আস্থার সংকট নিরসনে ছয়টি অগ্রাধিকার ঘোষণা করেন তিনি।
সভাপতির উদ্বোধনী ভাষণের পর বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বর্তমান বৈশ্বিক সংকটে বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে নবনির্বাচিত সভাপতিকে পূর্ণ সমর্থন ও অভিনন্দন জানান তিনি।
প্লেনারি সেশনের আনুষ্ঠানিক এজেন্ডার অংশ হিসেবে অনুচ্ছেদ ১৯ অনুযায়ী বকেয়া চাঁদা পরিশোধে ব্যর্থ সদস্য রাষ্ট্রগুলোর একটি তালিকা উপস্থাপন করা হয়। পাশাপাশি বাহামা, বেলজিয়াম, বেনিন, চীন, জামাইকা, রাশিয়া, ভানুয়াতু, উগান্ডা ও যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করে ৯ সদস্যের নতুন ক্রেডেনশিয়াল কমিটিও গঠন করা হয়।
এদিকে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র বলেন, যেকোনো সদস্য রাষ্ট্রের জন্যই নিজ দেশের কাউকে সাধারণ পরিষদের সর্বময় দায়িত্বে দেখাটা গর্বের একটি মুহূর্ত।
চার দশক আগে ১৯৮৬ সালে ড. খলিলুর রহমান এই একই সভাকক্ষে কেবিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন; আজ তিনি সাধারণ পরিষদের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত।





