চলতি আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে ভিড়িয়েছে মিরাজকে। আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীর পরিবর্তে খেলবেন তিনি।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলের হয়ে খেলতে নবী চলে যাওয়ায়, তার জায়গায় মিরাজের ওপর আস্থা রেখেছে গায়ানা।
এদিকে রহমানুল্লাহ গুরবাজের পরিবর্তে দলে নেয়া হয়েছে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিসকে। গ্লোবাল সুপার লিগ ও সিপিএল মিলিয়ে শেষ ১১ ম্যাচের ১০টিতেই জয় পেয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
২০১৭ সালে ট্রিনবাগো নাইট রাইডার্সের স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি মিরাজের। এবার গায়ানার জার্সিতেই সিপিএলে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।





