জ্যোতিদের সামনে আজ আমিরাত, লক্ষ্য সেমিফাইনাল

বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

নারী এশিয়া কাপের সেমিফাইনালে উঠার লড়াইয়ে আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) রাতে মাঠে নামছে বাংলাদেশে। জ্যোতিদের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।

থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়েনি বাংলাদেশ নারী দলের। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনালের সমীকরণ কঠিন হয়ে পরেছে টাইগ্রেসদের জন্য।

অন্যদিকে দুই ম্যাচ থেকে এক জয়ে বাংলাদেশের সমান দুই পয়েন্ট আরব আমিরাতের। তাই সেমিফাইনালের টিকিট পেতে ম্যাচটি জিততেই হবে মারুফা জ্যোতিদের। গ্রুপ এ থেকে তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লঙ্কানরা।

আজ বাংলাদেশ বা আরব আমিরাত যে দলই জয় পাবে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতকে। তবে সেমিফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভেবে বাড়তি চাপ নিচ্ছে না বাংলাদেশ।

আমিরাতকে শক্ত প্রতিপক্ষ মেনেই জয়ের লক্ষ্যে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

জেআর