প্রথমেই জর্ডান হারম্যান ও ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাটিংয়ে ভর করে ২০৫ রানের বড় স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৫৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
টুর্নামেন্টের শুরুতেই নামিবিয়ার কাছে হেরে অঘটনের শিকার হয়েছিলো দক্ষিণ আফ্রিকা। তবে দলটির মুল তারকাদের ছাড়া খেলতে নেমেও শেষ পর্যন্ত স্কোয়াডের শক্ত গভীরতা প্রমাণ করে তরুণ এই দলটি।
অন্যদিকে, পুরো টুর্নামেন্টজুড়ে নামিবিয়া লড়াই করলেও, ব্যাটিং বিপর্যয়ে চরম হতাশ করেছে জিম্বাবুয়ে।
২০২৭ ওডিআই বিশ্বকাপের যৌথ আয়োজক এই তিন দেশের জন্য ত্রিদেশীয় এই-সিরিজটি ছিলো নিজেদের গুছিয়ে নেয়ার গুরুত্বপূর্ণ এক মঞ্চ।





