স্থানীয়দের বরাতে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান জানান, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি মহাসড়কের গেড়াখোলা এলাকায় ব্রিজের পাশের খাদে পড়ে যায়।
দুমড়েমুচড়ে যাওয়া বাস থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৩০ আরোহীকে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানালো হাইওয়ে পুলিশ।





