নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে। পুলিশ ও স্বজনরা জানায়, শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রবিউলের ছেলে এবং তার আত্মীয় লুৎফরের ছেলের মধ্যে হাতাহাতি হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, এ ঘটনার জেরে লুৎফর ক্ষিপ্ত হয়ে রবিউলের ছেলেকে মারার জন্য হাতে লাঠি নিয়ে বাড়ি থেকে বের হন। এক পর্যায়ে রবিউল ইসলাম সামনে এসে বাধা দিলে লুৎফর তাকে লক্ষ্য করে সজোরে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আঘাত করার পরপরই অভিযুক্ত লুৎফর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আরও পড়ুন:
পরে স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত লুৎফর পলাতক রয়েছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, শিশুদের খেলাধুলার সামান্য বিবাদ থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত লুৎফর আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।
এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।



 production facilities-320x167.webp)
