ব্যাংক রেজুলেশন বিল পর্যালোচনার দাবি বিরোধী দলের

সংসদীয় কমিটির সদস্য সাইফুল আলম খান মিলন
সংসদীয় কমিটির সদস্য সাইফুল আলম খান মিলন | ছবি: সংগৃহীত
0

ব্যাংক রেজুলেশন বিল ২০২৬ এর সামগ্রিক পর্যালোচনার দাবি জানিয়েছে বিরোধী দল। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সংসদের কেবিনেট কক্ষে এক বৈঠকে ব্যাংক রেজুলেশন বিল ২০২৬-এর ১৮ এর (ক) ধারা বাতিল নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সাইফুল আলম খান মিলন।

সাইফুল আলম খান মিলন বলেন, ব্যাংকিং খাতে সরকারকে অত্যন্ত সতর্কভাবে কাজ করতে হবে, না হয় বিপদ হতে পারে। ইসলামী ব্যাংককে টিকিয়ে রাখতে হলে প্রকৃত মালিকদের দায়িত্ব দিতে হবে।

এসময় ব্যাংক দেউলিয়াকারীদের এখনো ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

ইএ