এ ম্যাচের শেষ পর্যন্ত লাল-সবুজের প্রতিনিধিরা আধিপত্য ধরে রেখে খেলেছে। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা বাংলাদেশ দলের পক্ষে প্রথম গোল করে ব্রেকথ্রু আনেন কনা আক্তার, দুর্দান্ত এক গোলে এগিয়ে দেন দলকে।
কনার পর প্রতিপক্ষের জালে বল জড়ান ইমা এবং আইরিন আক্তার রিয়া। পরে তারা দু’জনেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নিজেদের গোলের জোড়া পূর্ণ করেন।
ম্যাচের শেষভাগে আক্রমণের ধার বাড়িয়ে অধিনায়ক সারিকা রিমন গোল উৎসবে যোগ দেন, চমৎকার দক্ষতায় তুলে নেন ২টি গোল। এতে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়।
শেষ পর্যন্ত ৭-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়েন নারীরা। আগামীকাল (রোববার, ৬ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ জুনিয়র হকি দল।





