ধর্মের নামে বাংলাদেশে বিভাজনের সুযোগ নেই: সড়ক প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ | ছবি: বাসস
0

ধর্মের নামে বাংলাদেশে বিভাজনের সুযোগ নেই উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সবাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি।

আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) রাজধানীর সবুজবাগ এলাকার একটি কালী মন্দিরে বস্ত্রবিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৬ সালের জাতীয় নির্বাচনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে সংখ্যা লঘু বিবেচনায় মানুষদের বিচার করা হবে।’ হিন্দু সম্প্রদায় মানুষদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘নিরাপত্তা পাওয়ার অধিকার সবার আছে।’

এফএস