এশিয়ান গেমস ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

এশিয়ান গেমস ক্রিকেটের পুরুষ ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়কত্ব করবেন লিটন দাস, সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে।

টপ অর্ডারের দায়িত্ব সামলাবেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানরা। লিটন-হৃদয় ছাড়াও নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির রাব্বিকে নিয়ে শক্তিশালী মিডল অর্ডার পাচ্ছে টাইগাররা।

বোলিং বিভাগেও আছে বৈচিত্র্য। রিশাদ, মাহেদি, নাসুমের সঙ্গে আছেন সাইফউদ্দিন, শরিফুল, মুস্তাফিজুর ও হাসান মাহমুদের মতো পেসাররা।

আরও পড়ুন:

জাপানের আইচি-নাগোয়ায় হতে যাওয়া এশিয়ান গেমসে মোট ১০টি দল পুরুষ ক্রিকেটে অংশ নেবে। যেখানে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

হংকং, মালয়েশিয়া ও ওমানকে নিয়ে গড়া গ্রুপ বি-র সেরা দলের সঙ্গে আগামী ২৮ সেপ্টেম্বর খেলবে বাংলাদেশ।

এসএস