৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন

এলএনজি
এলএনজি | ছবি : এখন টিভি
0

দেশের জ্বালানি চাহিদা মেটাতে চার কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৮ থেকে ২৮ দশমিক শূন্য ৩ ডলার দরে এ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করা হবে।

আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

চার কার্গোর মধ্যে তিনটি কেনা হচ্ছে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায়। বাকি এক কার্গো কেনা হবে সৌদি আরবের আরামকো ট্রেডিংয়ের সঙ্গে জিটুজি পদ্ধতিতে।

এদিন মরক্কো থেকে মোট ৭০ হাজার মেট্রিক টন ডিএপি ও টিএসপি সার আমদানির অনুমোদন দেয়া হয়। দুই লটে সার কিনতে সরকারের মোট ব্যয় হবে ৬৮৮ কোটি ৭০ লাখ টাকা। পাশাপাশি ২০২৭ শিক্ষাবর্ষের ৮ম ও ৯ম শ্রেণির বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণে মোট ৭শ ৩৯ কোটি টাকার অনুমোদন দেয়া হয়।

এছাড়া র‌্যাব সদর দপ্তর নির্মাণ কাজে ১৭১ কোটি টাকার ক্রয় প্রস্তাব এবং খুলনা বিভাগে নতুন ৫টি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ১৩৪ কোটি টাকার প্রস্তাব অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

জেআর