আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘দাওয়াতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।
বিরোধীদলীয় নেতা বলেন, তারা ধর্মের ভিত্তিতে বিভাজন করে সমাজকে ‘অশান্তির দিকে’ ঠেলে দেবেন না। তিনি বলেন, ‘এটি ইসলামের শিক্ষা, এবং এটা বাস্তবে করে আমরা প্রমাণ করব।’
জামায়াত আমির বলেন, তারা কওমিকে আলাদা করে দেখেন না। তিনি তাদের জন্য অন্তর থেকে দোয়া করেন। তার ভাষায়, সংসদে তাদের অধিকারের পক্ষে কথা বলা আমরা আমাদের দায়িত্ব মনে করি। এটা কোনো ব্যক্তিবিশেষ বা সমাজের একটা অংশকে খুশি করার জন্য আমরা বলি না; এই কথাগুলো আমরা আমাদের বিবেকের দায়বদ্ধতার জায়গা থেকে বলি এবং ভবিষ্যতেও বলে যাব।
দলের মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য জয়নুল আবেদিন, সাবেক বিচারপতি সাঈদ শাহেদুর রহমান প্রমুখ।





