বার্তা সংস্থা এএফপিকে এ খবর নিশ্চিত করেছে আয়োজকেরা। ১৩ থেকে ১৭ নভেম্বর এ টুর্নামেন্ট চলবে। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা। পরদিন অনুষ্ঠিত হবে জাপান ও ব্রাজিল ম্যাচ। ১৭ নভেম্বর ব্রাজিল ও সিঙ্গাপুর এবং জাপান ও প্যারাগুয়ের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
এর আগে তিনটি প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। ২৫ সেপ্টেম্বর কুইন্সল্যান্ড এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল।
