এশিয়ান কাপের বাছাইপর্বে হার দিয়ে শুরু বাংলাদেশের

এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ
এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ | ছবি: সংগৃহীত
0

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে বাজে শুরু বাংলাদেশর। 'বি' গ্রুপে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই খুব একটা ছন্দে দেখা যায়নি জেরার্ড জোন্সের শিষ্যদের। বল দখলের লড়াইয়ে কিছুটা পিছিয়েই ছিল বাংলাদেশের তরুণরা। বিপরীতে উচ্চতা আর ঘরের মাঠের চেনা কন্ডিশনের সুবিধা নিয়ে শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়েছে উজবেক তরুণরা। ম্যাচের ১৫ মিনিটে উজবেকিস্তানের আক্রমণ ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মাহিন। যদিও ১৯ মিনিটে আর দলকে বাঁচাতে পারেননি তিনি।

প্রথমার্ধ শেষ ১-০ গোলে শেষ হলে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধেও গোল করতে ব্যর্থ হয় অ্যাডাম আব্বাসরা। উল্টো ৪৬ মিনিটে আরও এক গোল হজম করে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দল। বাকি সময় আর কোন গোল হজম করেনি বাংলাদেশ ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে দল।

ইএ