প্রস্তুতি ম্যাচে মালয়েশিয়ার কাছে হারলো অনূর্ধ্ব- ২০ নারী হকি দল

বাংলাদেশ ও মালয়েশিয়ার অনূর্ধ্ব- ২০ নারী হকি দল
বাংলাদেশ ও মালয়েশিয়ার অনূর্ধ্ব- ২০ নারী হকি দল | ছবি: সংগৃহীত
0

জুনিয়র এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

চিনের মকির ২ নম্বর গ্রাউন্ডে মালয়েশিয়া নারীদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশের নারীরা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে ৪-১ গোলে জয় পায় মালয়েশিয়া। তিন কোয়ার্টারের এই বিশেষ ম্যাচটিতে প্রতিটি কোয়ার্টার হয় ১২ মিনিট করে।

প্রথম কোয়ার্টারেই নলিমা নুপুরের চমৎকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ নারী দল। তবে শুরুর ধাক্কা সামলে দ্রুত খেলায় ফেরে শক্তিশালী মালয়েশিয়া। শেষ পর্যন্ত প্রতিপক্ষের খেলোয়াড়দের শক্তিমত্তা এবং কৌশলেরর কাছে পরাস্ত হয়ে ৪-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের নারীরা।

মালয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে নারীদের পারফরম্যান্স ভালো ছিলো বলে জানান দলের হেড কোচ আরিফ আলী। তবে ম্যাচের কিছু কিছু জায়গায় বেশ কিছু দুর্বলতা রয়েছে যা নিয়ে কাজ শুরুর কথা জানিয়েছেন তিনি।

জেআর