বিপিএলের ১২তম আসরে দুর্নীতি, ফিক্সিং প্রচেষ্টা, তথ্য গোপন এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন বিসিবির সাবেক পরিচালক মুহাম্মদ মুখলেসুর রহমান শামীম, সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং বগুড়া জেলার সাবেক কাউন্সিলর রকিবুল ইসলাম সানি।
বিসিবি জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা, দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের তথ্য না দেওয়া এবং প্রমাণ মুছে ফেলার মতো অপরাধের প্রমাণ পাওয়া গেছে।
অভিযুক্ত এ তিনজনকে সব ধরণের ক্রিকেট কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের আগামী ১৪ দিনের সময় দেওয়া হয়েছে।





