এরপর তিনি ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় সাম্প্রতিক দুর্যোগ ও প্রাণহানির বিষয়ে সেক্রেটারি জেনারেলকে অবহিত করেন নেপালের রাষ্ট্রদূত। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নেপালের সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নেপালের জনগণের এই কঠিন ও শোকাবহ সময়ে বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেপালের জনগণের পাশে রয়েছে। বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান।
এসময় তিনি নেপাল সরকার, উদ্ধারকারী দল এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং এই ভয়াবহ বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় সকল মানবিক উদ্যোগের সাফল্য কামনা করেন। এসময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তে একটি হিমবাহের অংশ ধসে পড়ার পর ব্যাপক বন্যা, কাদা ও পাথরের স্রোত নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করে। নেপালের রসুয়া জেলাসহ বিস্তীর্ণ এলাকায় এই দুর্যোগে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ১ সেপ্টেম্বরের সর্বশেষ বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী নেপালে মৃতের সংখ্যা অন্তত হাজারখানেক পার হয়েছে এবং কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।





