মক্কা চুক্তিতে অন্য দেশগুলোর যোগদানে রোডম্যাপ হচ্ছে: হাকান ফিদান

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান | ছবি: সংগৃহীত
0

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য দেশগুলোর যোগদানের জন্য রোডম্যাপ প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

স্থানীয় সময় গতকাল (সোমবার, ৩১ আগস্ট) এই চুক্তির অংশ হিসেবে গঠিত কমিটির প্রথম বৈঠকের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

আরও পড়ুন:

ফিদান আরও বলেন, ‘সদস্য দেশগুলো এই জোটের সম্প্রসারণে একমত। তবে এটি একটি প্রক্রিয়ার অংশ হিসেবে ধাপে ধাপে হবে। তবে এই অঞ্চলে প্রকৃত স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি আনতে মক্কা প্রতিরক্ষা জোট গঠন করা হয়েছে।’

প্রথম এ বৈঠকে অংশ নিয়েছেন তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। গত ৭ই আগস্ট স্বাক্ষরিত হয় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি।

এফএস