আজ (সোমবার, ৩১ আগস্ট) সন্ধ্যায় জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটিও উল্টে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে।
তিনি আরও জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দু’জন অটোরিকশার যাত্রী, বাকী দু’জন বাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি।





