আজ (সোমবার, ৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগ বস্তিতে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, ‘নাগরিকদের পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত করতে ‘‘বর্জ্যের বিনিময়ে বাজার’’ একটি অভিনব উদ্যোগ। এখানে টাকা দিয়ে পণ্য কিনতে হবে না; নির্দিষ্ট পরিমাণ বর্জ্য জমা দিলেই পাওয়া যাবে ভাত, মাছ, চাল, আটা, চিনিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য।’
আরও পড়ুন:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম নেয়া হয়েছে। কর্মসূচির মাধ্যমে মোট এক লাখ কেজি বর্জ্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আব্দুস সালাম বলেন, ‘নগরের পরিচ্ছন্নতা শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়। পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
এর আগে হাজারীবাগ আধুনিক পশু জবাইখানার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক।





