যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া অস্ত্রবিরতির ভগ্নদশার মধ্যেই শুক্রবার গাজা সিটি, খান ইউনিস আর জেনিনে হয় এসব হামলা। গাজায় অস্ত্রবিরতি কার্যকরের পর ১০ মাসে প্রাণ গেছে ১ হাজার তিনশোর বেশি ফিলিস্তিনির, যাদের বেশিরভাগই বেসামরিক।
অন্যদিকে, পশ্চিম তীরের জেনিনে নিহতরা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্য বলে দাবি ইসরাইলের। এ হামলার নিন্দা জানালেও নিহতদের নিজেদের সংগঠনের সদস্য হিসেবে স্বীকার করেনি হামাস। চলতি বছর পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৮৭।





