গতকাল (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার পর থেকে ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিমের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।
জিডি সূত্রে জানা যায়, ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি।
নিখোঁজ অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের সময় সে পাঞ্জাবি ছিল বলে জানিয়েছেন মা নাহিদা।
শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে ড. নাহিদা জানান, বিকেল ৩টা থেকে তিনি ছেলেকে খুঁজে পাচ্ছেন না। বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য অপ্রতিম তার মায়ের আইফোন নিয়ে বাইরে যায়। এরপর আর বাসায় ফেরেনি। ফোনটি তার সঙ্গে আছে কি না, সে বিষয়েও নিশ্চিত নন তিনি। ফোন নম্বর ট্র্যাক করেও অপ্রতিমের অবস্থান শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন:
এ ঘটনা থানায় জানানো হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকর্মীরা অপ্রতিমের সন্ধানে কাজ করছেন বলে জানান তার মা। রাতভর অভিযান চালানোর পাশাপাশি অপ্রতিমের বন্ধুদের বাড়িতেও খোঁজ নেয়া হচ্ছে।
সকালের আরেকটি ফেসবুক পোস্টে ড. নাহিদা জানান, অপ্রতিমের সন্ধানে অভিযান এখনও চলছে। তিনি এ বিষয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন না করে ছেলেটির জন্য দোয়া এবং কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত জানাতে সবার প্রতি অনুরোধ করেন।
এ বিষয়ে ড. নাহিদা বেগম বলেন, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।’
কেউ অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ০১৭১৯-৬২৫৬৯০ অথবা মা ড. নাহিদা বেগমের ০১৯৭৪-৮৮৮৬৬৫ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।




