সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারীর শেয়ার করা ছবিগুলোতে একটি র্যাক-মাউন্ট এনক্লোজার দেখা গেছে, যা একাধিক কম্পিউট মডিউলে সজ্জিত। প্রতিটি মডিউল একটি পিসিআইই ধাঁচের কার্ডের ওপর বসানো এবং এতে রয়েছে নীল রঙের ইজেক্টর ল্যাচ—যা দেখে স্পষ্ট বোঝা যায়, প্রকৌশলীরা প্রয়োজনমতো এগুলো সহজে ও দ্রুত পরিবর্তন (হট-সোয়াপ) করতে পারবেন।
ছবিতে দেখা যাওয়া একটি সার্ভিস ডায়াগ্রামে ১৪টি চিহ্নিত বোর্ড পজিশন তালিকাভুক্ত রয়েছে, যার প্রতিটির জন্য অ্যাপলের নিজস্ব পার্ট নম্বর (এপিএন) রয়েছে।
কটি মডিউলের ক্লোজ-আপ ছবিতে থার্মাল পেস্টের নিচে একটি একক এম৫ চিপ সেট দেখতে পাওয়া যায়। বোর্ডের নিচের দিকে রয়েছে ভিআরএম সার্কিট্রি এবং পেছনে ব্যাকপ্লেনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য একটি সোনালি এজ কানেক্টর। অ্যাপলের নিজস্ব ধারার এই বোর্ডে '৬৩১-১৩৩৯৭' পার্ট নম্বরের একটি স্টিকারও রয়েছে।
যদিও মাল্টি-কোর প্রসেসিং ক্ষমতার দিক থেকে অ্যাপলের ওয়ার্কস্টেশন চিপ 'এম৩ আল্ট্রা'র মতো এম৫ চিপ অতটা শক্তিশালী নয়, তবে এর উচ্চ কার্যক্ষমতা ও শক্তির সাশ্রয়ী ব্যবহারের কারণে অতিরিক্ত তাপের চিন্তা ছাড়াই একটি এনক্লোজারে একাধিক ইউনিট বসানো সম্ভব।
অ্যাপলের প্রাইভেট ক্লাউড কম্পিউট ব্যবস্থাটি প্রথাগত বিশাল সার্ভার প্রসেসরের ওপর নির্ভর না করে মূলত ডিভাইস-ক্লাস সিলিকনের ওপর ভিত্তি করে তৈরি। এটি অ্যাপলের ডিভাইসে ব্যবহৃত ডেটা প্রাইভেসির ধারণাকে ক্লাউড-স্কেল এআই কার্যক্রম পর্যন্ত প্রসারিত করবে।





