এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কিছু লোক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমদ। সে সময় বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন সালাহউদ্দিন আহমদ। পরবর্তীতে আওয়ামীলীগের পতনের পর ২০২৫ সালের ৩ জুন সালাহউদ্দিন আহমদ তার 'গুমের' ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে উসকানি, নির্দেশ ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এদিকে, জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি ও সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর জামিন শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিন দীপু মনি, আমির হোসেন আমুসহ সাবেক ৯ মন্ত্রী-এমপি এবং ২০১৩ সালে হাফেজ জাকিরকে গুমের অভিযোগে র্যাব-১ এর সাবেক অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।





