বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নেপাল ও তিব্বত সীমান্তে আঘাত হানা ভয়াবহ ভূকম্পন, তুষারধস এবং আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বসংযজ্ঞের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘নেপালের রসুয়া ও নুওয়াকোট জেলাসহ পার্শ্ববর্তী তিব্বত সীমান্তে ভূমিকম্প পরবর্তী তুষারধস ও বন্যায় অন্তত ৩১ জনের নির্মম মৃত্যু এবং শিশু, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বহু নেপালি ও বিদেশি পর্যটকসহ ৩৮৪ জন নিখোঁজ হওয়ার হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। নিখোঁজ মানুষদের উদ্ধারে এবং দুর্গত এলাকার অসহায় মানুষদের সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের যথাযথ মর্যাদা কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি, নিখোঁজ ব্যক্তিবর্গ যেন দ্রুত ও সুস্থ অবস্থায় উদ্ধার পান এবং আহতরা দ্রুত আরোগ্য লাভ করেন সেই দোয়া করছি।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘এই কঠিন মুহূর্তে নেপাল সরকার, সে দেশের জনগণ এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের সাথে আমরা গভীর সহমর্মিতা প্রকাশ করছি।’





