গতকাল (মঙ্গলবার, ২৫ আগস্ট) এক বিবৃতিতে সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং বলেন, ‘মার্কিন সিক্রেট সার্ভিস ভিডিওটি সম্পর্কে অবগত এবং আমাদের সুরক্ষায় থাকা ব্যক্তিদের প্রতি যেকোনো হুমকি হিসেবে বিবেচিত বিষয় আমরা তদন্ত করি। নিরাপত্তা সংক্রান্ত কারণে আমরা রক্ষণাবেক্ষণ গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা করি না।’
তিন মিনিটের ওই ভিডিওতে দাবি করা হয়েছে, ২০ বছর বয়সী ব্যারন ট্রাম্পকে নজরদারিতে রাখা হয়েছে এবং তাকে হত্যার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে ইরানের সঙ্গে ওয়াশিংটনের শত্রুতা চলছে। প্রায় ছয় মাস ধরে এই যুদ্ধ চলছে।
গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে—এমন কয়েকটি সতর্কবার্তা ইসরাইলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র পেয়েছে। তুরস্কে এয়ার ফোর্স ওয়ানের একটি কৌশলগত সফরের আগেও এমন সতর্কবার্তা দেয়া হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প নিজেকে ইরানের হত্যা তালিকায় এক নম্বরে উল্লেখ করেছেন।





