রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক | ছবি: সংগৃহীত
0

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভুটান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ (বুধবার, ২৬ আগস্ট) ভোরে ঢাকায় যাত্রাবিরতি করেন ওয়াংচুক। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় রাষ্ট্রপতির সঙ্গে আলাপকালে এই আমন্ত্রণ জানান জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

ভিভিআইপি লাউঞ্জে ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। বিমানটি প্রায় এক ঘণ্টা বিমানবন্দরে অবস্থান করে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এসময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান।

আরও পড়ুন:

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান ভুটানের রাজা এবং তার জন্য শুভকামনা জানান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। রাষ্ট্রপতি বলেন, ‘ভুটান সবসময় আমাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। কারণ, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া বিশ্বের প্রথম দেশ ভুটান।’

রাষ্ট্রপতি বর্তমান ভুটানের রাজার বাবা প্রয়াত রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বাংলাদেশের প্রতি বিশেষ স্নেহ ও শুভেচ্ছার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বাংলাদেশ ও ভুটানের উন্নয়ন ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন:

রাজা জিগমে খেসার তার দূরদর্শী ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এ উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি প্রকল্পটির বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং উদ্যোগটির প্রশংসা করেন।

মির্জা ফখরুল বলেন, পারস্পরিক কল্যাণ, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে আঞ্চলিক পর্যায়ে রূপান্তরমূলক উদ্যোগ গ্রহণে ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত।

সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশে ভুটানের উদ্দেশে ছেড়ে যায়।

এসএস