বিটিভিতে আনুপাতিক হারে সরকার-বিরোধীদলের সংবাদ প্রচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী | ছবি: এখন টিভি
0

গণমাধ্যমে জনগণের কথা তুলে ধরার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারি টেলিভিশনে আনুপাতিক হারে সরকার ও বিরোধীদলের সংবাদ প্রচার করতে হবে।

আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সচিবালয়ে দেয়া এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এসময় প্রতিমন্ত্রী জানান, বিটিভি ও সংসদ টিভিতে আনুপাতিকহারে নিউজ প্রকাশের নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন:

অতীতের চেয়ে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম উল্লেখ করে তিনি বলেন, ‘৬ মাসে নিউজ প্রকাশের জন্য গোয়েন্দা সংস্থা ফোন করেনি। ৬ মাসে গুম বা বিচারবহির্ভূত ঘটনা ঘটেনি। তবে রাষ্ট্রদ্রোহ সংবাদ প্রচার করা ঠিক নয়।’

এফএস