হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি
ফাইল ছবি | ছবি: সংগৃহীত
0

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৮১৫ জন। আজ (শনিবার, ২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৩ জনে। এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২৫ হাজার ১৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৩১ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে হাম রোগী ও হাম উপসর্গের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনে।

এএম