সরকারি কাজে এআই ব্যবহারের আগে সুনির্দিষ্ট নীতিমালা দরকার: উপদেষ্টা জবিউললাহ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. ইসমাইল জবিউললাহ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. ইসমাইল জবিউললাহ | ছবি: সংগৃহীত
0

কৃত্রিম বুদ্ধিমত্তা ব‍্যবহারের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. ইসমাইল জবিউললাহ। তিনি বলেন, বড় পরিসর ও সরকারি কাজে এআই ব‍্যাবহারের আগে আমাদের এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা করতে হবে।

আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) গবেষণা সংস্থা বিআইআইএসএস এর আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

যেখানে প্রযুক্তিবিদ, সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে এআই ব‍্যব্যবহারের গুরুত্ব বোঝাতে গিয়ে প্রযুক্তিবিদরা বলেন, সরকারি কাজে এ আই ব‍্যবহার সেবা বাড়ানোর পাশাপাশি জিডিপিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

বাংলাদেশের জন‍্য নিজস্ব এআই সার্ভার গড়ার তাগিদ দিয়ে তারা বলেন, বাংলাদেশে বাংলাভাষায় এআই সার্ভার তৈরির প্রয়োজনীয় অনেক উপাদানই বিদ‍্যমান। তবে যারা এ আই ব্যবহার করবেন তারা যেন দক্ষ হোন সে বিষয়েও সতর্কতার হয় আলোচনায়।

জেআর