বাবার মৃত্যুর শোক কাটিয়ে ছন্দে ফিরলেন লিওনেল মেসি

মাঠে ফিরেছেন লিও
মাঠে ফিরেছেন লিও | ছবি: সংগৃহীত
0

বাবার মৃত্যুর শোক কাটিয়ে আবারও চিরচেনা ছন্দে ফিরলেন লিওনেল মেসি। এমএলএসে ফিলাডেলফিয়ার বিপক্ষে তার দুর্দান্ত গোলের পরও ২-২ গোলের ড্র নিইয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।

আবারও চিরচেনা ছন্দে ফিরলেন লিওনেল আন্দ্রেস মেসি। বাবা হারানোর পর মাঠে নেমে টানা দুই ম্যাচে ছিলেন গোলহীন। তবে অবশেষে নিজের সেই ট্রেডমার্ক স্টাইলে দুর্দান্ত গোল করেই ভক্তদের মনে স্বস্তি ফেরালেন এই আর্জেন্টাইন জাদুকর।

বৃহস্পতিবার সকালে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার মাঠে শুরু থেকেই চাপে পড়ে ইন্টার মায়ামি। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে মেসিরা। তবে মিনিট দশক পর মেসি ম্যাজিকে ম্যাচে ফেরে মায়ামি। বক্সের বাইরে থেকে তার বাড়ানো বল থেকে লুইস সুয়ারেজের হেড সোজা চলে যায় ড্যানিয়েল পিন্টারের পায়ে। তার ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে সমতায় ফেরে দলটি ।

এরপর ২৬তম মিনিটে বক্সের ভেতরে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। এই নিয়ে ১৩ গোল করে এমএলএসের এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা।

তবে মেসির গোলের পরও জয় পায়নি মায়ামি। ম্যাচের ৫৮তম মিনিটে নিল পিয়েরের গোলে সমতায় ফেরে ফিলাডেলফিয়া। মিনিট দুয়েক পর আবারও এগিয়ে গিয়েছিলো দলটি। তবে অফসাইডে বাতিল হয় সেই গোল। এরপর একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি কোন দলই।

এরপর একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি কোন দলই। উলটো ম্যাচের শেষ দিকের নাটকীয়তায় দুই দলের দুই খেলোয়াড় দেখেন লাল কার্ড। তার মধ্যে একজন ছিলেন আবার বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। এই ড্রয়ে টানা চার ম্যাচ জয়হীন মায়ামি।

ইএ