আজ (বৃহস্পতিবার, ১৯ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একসময় কলেরায় দেশে হাজার হাজার মানুষের মৃত্যু হতো। বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে কলেরা পুরোপুরি নির্মূলের লক্ষ্যে সরকার মুখে খাওয়ার কলেরা টিকা দেয়ার এই ক্যাম্পেইন শুরু করেছে।’
তিনি জানান, এক বছরের বেশি বয়সী সব মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য নেয়া হয়েছে। তবে গর্ভবতী নারীরা এই টিকা কর্মসূচির আওতার বাইরে থাকবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এ টিকা ক্যাম্পেইন পরিচালিত হবে। এক বছরের বেশি বয়সী সবাইকে প্রথম ডোজ দেয়া হবে এবং এক মাস পর দ্বিতীয় ডোজ নিতে হবে।





