এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৩১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৭১১ জন।
আরও পড়ুন:
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৭ জন, গত ১৫ মার্চ থেকে ১৯ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ৭৬ জন। গত ১৫ মার্চ থেকে ১৯ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৭ হাজার ৭৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২২ হাজার ৮০৫ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৯ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮২৩ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৯ আগস্ট পর্যন্ত ৯৯ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।





