সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে দেশের সেরা পরিবেশকদের আকিজ বশির কেবলসের সম্মাননা

সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬
সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ | ছবি: এখন টিভি
0

সম্প্রতি রাজধানীর শেরাটন ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করেছে আকিজ বশির কেবলস। এ অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত শীর্ষস্থানীয় পরিবেশকদের অসাধারণ বিক্রয় সাফল্য এবং প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ব্যবসায়িক অংশীদারিত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুক, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষস্থানীয় পরিবেশকবৃন্দ।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোম্পানির ব্যবসা সম্প্রসারণে পরিবেশকবৃন্দের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেয়া হয়। একই সঙ্গে সারাদেশে আকিজ বশির কেবলস এর কার্যক্রম ও উপস্থিতি বাড়াতে তাদের ভূমিকার প্রশংসা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আকিজ বশির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন বলেন, ‘আমাদের ব্যবসার সাফল্যে পরিবেশকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের পরিশ্রম ও আমাদের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্বের স্বীকৃতি হিসেবেই এ আয়োজন। তাদের সহযোগিতাই বাংলাদেশ জুড়ে আমাদের ব্যবসার প্রবৃদ্ধি এগিয়ে নিতে সহায়তা করছে।’

আকিজ বশির এনার্জি লিমিটেডের পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘আমাদের সম্মানিত পরিবেশকবৃন্দের দীর্ঘদিনের আস্থা, নিষ্ঠা ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের এ অর্জন উদ্‌যাপনে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এ পুরস্কার পরিবেশকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা ও অসাধারণ কাজের প্রতি আমাদের স্বীকৃতি ও কৃতজ্ঞতার প্রকাশ।’

কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিবেশকবৃন্দের দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানায়। তারা জানায়, শক্তিশালী অংশীদারিত্ব, পণ্যের মান, গ্রাহকদের আস্থা ও নতুনত্বই কোম্পানির প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি।

অনুষ্ঠানটি আকিজ বশির কেবলসের পরিবেশক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং সর্বোচ্চ কর্মক্ষমতা নিশ্চিতকারী বিশ্বমানের বৈদ্যুতিক কেবলস সরবরাহে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিও পুনরায় তুলে ধরে।

এএইচ