আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুরে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত ‘সরকার কতখানি এগোলো? প্রাথমিক শিক্ষার ওপর আলোকপাত’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘আগামী বছরের মধ্যে ‘মিড ডে মিলে কুকড মিলে’র একটি প্রজেক্ট সম্পন্ন করা হবে। এছাড়াও পার্বত্য অঞ্চলের স্কুলগুলোতে শিগগিরই ‘মিড ডে মিল’ চালু করা হবে।’
শিক্ষকদের দাবি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অক্টোবরের মধ্যে শিক্ষকরা তাদের প্রপোজাল জমা দিবে, আগামী বছরের মধ্যে মন্ত্রণালয় থেকে শেষ হবার আশা।’
শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘২০২৮ সালের মধ্যে সরকারি, বেসরকারি, ইবতেদায়ী, মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাইমারী শিক্ষা ব্যবস্থার অধীনে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার।’
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘স্কুলের সময়সীমা এক শিফটে আনার পরিকল্পনা করছে সরকার। ২০২৮ এর মধ্যে নতুন কারিকুলামে সব শিক্ষা প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে।’





