প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের যাত্রা শুরু হয়। শুরু থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত মোট ৩১ হাজার ৩৭ জন এ অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩ হাজার ৪৫৭টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩৬৯টি মামলা। এছাড়াও আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে ২৭ হাজার ৫৮০টি।
আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।—বাসস





