কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত

নিহত আবু রায়হান
নিহত আবু রায়হান | ছবি: সংগৃহীত
0

সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় আবু রায়হান (৩০) নামে এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন।

আজ (শনিবার, ১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে নলতার দিকে যাচ্ছিলেন আবু রায়হান। কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তার ডেলিভারি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এসময় পেছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরওপড়ুন:

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

কালিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএস