কক্সবাজারে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলিশ সদস্য আতাউল কবির
পুলিশ সদস্য আতাউল কবির | ছবি: সংগৃহীত
0

কক্সবাজার বাস টার্মিনাল এলাকার ‘ঢাকা হোটেল’ নামে একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (শুক্রবার, ১৪ আগস্ট) সন্ধ্যায় হোটেলটির ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আতাউল কবির পিরোজপুরের নেছারাবাদ এলাকার বাসিন্দা। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গতকাল (বৃহস্পতিবার, ১৫ আগস্ট) সকাল ১১টার দিকে আতাউল কবির ‘ঢাকা হোটেল’-এর ৪০১ নম্বর কক্ষে ওঠেন। শুক্রবার ওই কক্ষ থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেল কর্মীরা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস