তিনি বলেন, ‘এই মুহূর্তে দুদকে কমিশন নেই। এই সমস্ত অভিযোগ আসলে কমিশনের মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়।’
এর আগে ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে।
সম্প্রতি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী অভিযোগে জানান, এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়ার পর একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে।
আরও পড়ুন:
অভিযোগে আরও বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ দিতে ভূমিকা রাখেন ব্যবসায়ী এস আলম। আর তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মো. সাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ অনৈতিক কাজের অনুমোদন দেন।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ চারটি অডিট ফার্মের মাধ্যমে ঘটনার তদন্ত করে এসব অসঙ্গতি খুঁজে পেয়েছে বলেও দুদকে পাঠানো অভিযোগে উল্লেখ করা হয়েছে।





