আজ (বুধবার, ১২ আগস্ট) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন সরকারের নেতৃত্বে এসডিজি বাস্তবায়ন, সমৃদ্ধি ও টেকসই বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক সম্মেলনের শেষ পর্বের আলোচনায় এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সরকারের এখনো ছয় মাস পূরণ হয়নি তবে এরমধ্যেই সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি পূরণ নিয়ে পরিকল্পনা করছে।’
আরও পড়ুন:
প্রতিবন্ধী, নারী- শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান তৈরিতে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘সকল শ্রেণীর কর্মজীবী মায়েদের সুবিধার জন্য শহর, জেলা, উপজেলাতেও ডে কেয়ার করবে সরকার।’
বাল্যবিবাহ একটা বড় সমস্যা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এটি রোধে গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে তরুণ-তরুণী, কিশোর কিশোরীদের মাঝে সচেতনতা তৈরিতে আমরা কাজ করছি।’
এসডিজি সূচকে ১৬৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১০। এই সূচক উন্নয়নে অনেক পথ পাড়ি দিতে হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি সরকারে ৩১ দফা এসডিজি বাস্তবায়নে ভূমিকা রাখবে।’





