কর্নেল মোমেনের বিরুদ্ধে পৃথক তদন্ত; ২৭ আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

Jobaiar Rahman
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: বাসস
0

গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় র‌্যাব-১ এর সাবেক অধিনায়ক কর্নেল আব্দুল্লাহ আল মোমেনের বিরুদ্ধে পৃথক তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশনের এক আবেদনের প্রেক্ষিতে তাকে আগামী ২৭ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।

আজ (সোমবার, ১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ আদেশ দেন। কর্নেল মোমেন মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ঢাকা সেনানিবাসে অবস্থিত সাব–জেলে আছেন।

তার বিরুদ্ধে আওয়ামী শাসনামলে সংঘটিত গুম ও মানবতাবিরোধী অপরাধের নানা অভিযোগ আছে।

জেআর